স্টেশনারী দোকানের জন্য বিক্রয় ও হিসাবের পূর্ণ ব্যবস্থা। বিক্রি, স্টক, লাভ-ক্ষতি, বাকি খাতা, ব্যাংক — সব এক পর্দায়।
বিক্রি থেকে ব্যাংক পর্যন্ত — যা যা খাতায় লিখতেন, সবই এখানে; আর হিসাবটা নিজে থেকেই হয়।
বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রি, রশিদ ছাপা, ছাড়ের সীমা
চালান দিলেই স্টক ও কেনা দামের গড় নিজে বসে
প্রতিটি বিক্রিতে সাথে সাথে লাভ, মাসে নিট হিসাব
কার কাছে কত, কবে দিল — এক পাতায়
জমা, উত্তোলন, চার্জ; দোকান ভাড়া-বিদ্যুৎ
ক্রেতার ফেরত, ভেন্ডরকে ফেরত — দুটোই
| আজকের বিক্রি | ৳ ১২,৪৫০ |
| বিক্রীত পণ্যের ক্রয়মূল্য | − ৳ ৮,৯০০ |
| মোট মুনাফা | ৳ ৩,৫৫০ |
| দোকানের খরচ (ভাড়া, বিদ্যুৎ…) | − ৳ ৯৫০ |
| আজকের নিট লাভ | ৳ ২,৬০০ |
একই কলম কখনো ৮ টাকায়, কখনো ১০ টাকায় কেনা হয়। খাতাকলম প্রতিটি ক্রয়ে গড় দাম হিসাব করে রাখে — তাই বিক্রির মুহূর্তেই লাভের অঙ্কটা সত্যিকারের লাভ, আন্দাজ নয়।
এটাই আমাদের মাপকাঠি। এর বেশি লাগলে আমরা সেটাকে ডিজাইনের ব্যর্থতা ধরি।
“কার কাছে কত পাবো” — এই একটা প্রশ্নের দাম মাসে কয়েক হাজার টাকা।
দোকানের টাকা যেখানেই থাক, হিসাব এখানে; আর হিসাব থেকে বেরিয়ে আসে পরের সিদ্ধান্তটা।
দৈনিক জমা, উত্তোলন, কর্তন ও এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা — ড্যাশবোর্ডেই মোট ব্যালেন্স
ভাড়া, বিদ্যুৎ, বেতন, পরিবহন; ব্যাংকের চার্জ নিজে থেকেই খরচে ঢোকে
কোন পণ্য টাকা আনছে, আর কোনটা শুধু জায়গা দখল করে আছে
যা মাসের পর মাস বিক্রি হয়নি — টাকাটা ছাড়িয়ে আনুন
বিক্রির গতি দেখে পুনঃঅর্ডারের পরামর্শ — অনুমানে নয়
কর্মচারী-ভিত্তিক বিক্রি ও ছাড় — সব স্বচ্ছ
নতুন কর্মী এলে শেখানো লাগে না — পর্দায় যা দরকার শুধু তা-ই থাকে।
দোকানের বাইরে, নিরাপদ ক্লাউডে — আগুন, চুরি বা যন্ত্র নষ্ট হলেও হিসাব বাঁচে
প্রতিটি দোকান সম্পূর্ণ আলাদা — এক দোকানের হিসাব আরেক দোকান কোনোদিন দেখে না
ইমেইল লাগে না; মোবাইল, ট্যাব বা কম্পিউটার — যেকোনো ব্রাউজারে
টাকা-তারিখ-ফোন আমাদের নিয়মে; চাইলে ইংরেজিও
সাজানো একটি দোকানের ডেমো খোলা আছে — পণ্য, বিক্রি, বাকি, ব্যাংক ও রিপোর্ট সবই ভরা। লগইনের তথ্য ডেমো পাতাতেই দেওয়া; যা খুশি বদলে দেখুন, কিছু নষ্ট হওয়ার ভয় নেই।
ডেমো দেখুন →যেকোনো প্যাকেজে সব সুবিধা — পার্থক্য কেবল কতজন ব্যবহার করবেন তাতে। যখন খুশি বদলানো বা বন্ধ করা যায়।
দিনে ১৭ টাকারও কম থেকে শুরু · দাম পরিবর্তনযোগ্য — বদলালে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়।
নম্বরটা রেখে যান, আমরাই ফোন করব। কোনো কার্ড লাগে না, পছন্দ না হলে এক টাকাও নয়।
খাতা থাক, হিসাবটা আমাদের দিন